ফার্মাসিউটিক্যাল খাতে দক্ষ জনবল গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে আইবিএ ও বেক্সিমকো The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফার্মাসিউটিক্যাল খাতে দক্ষ জনবল গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে আইবিএ ও বেক্সিমকো

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ফার্মাসিউটিক্যাল খাতে দক্ষ জনবল গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে আইবিএ ও বেক্সিমকো ছবির ক্যাপশন:

ফার্মাসিউটিক্যাল খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে মঙ্গলবার (১৪ জুলাই) ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিপিবিএ)’ শীর্ষক একটি এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা।

অনুষ্ঠানে বক্তারা শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ দেশের ওষুধশিল্পে দক্ষ, আধুনিক ও পেশাদার মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমঝোতা স্মারকের আওতায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের জন্য বিশেষায়িত এই প্রশিক্ষণ পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। প্রশিক্ষণে ব্যবসায় প্রশাসন, নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং ফার্মাসিউটিক্যাল বিজনেস সংক্রান্ত আধুনিক ধারণা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। পাশাপাশি শিল্পখাতের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অংশগ্রহণকারীদের পেশাগত সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশিক্ষণ কর্মসূচির প্রতিটি ব্যাচের মেয়াদ হবে প্রায় ছয় মাস। ৪০টি সেশনের মাধ্যমে মোট প্রায় ১২০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। দুই বছর মেয়াদে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মোট চারটি ব্যাচ পরিচালিত হবে এবং প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষকবৃন্দের পাশাপাশি শিল্পখাতের অভিজ্ঞ জ্যেষ্ঠ নির্বাহীরা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন। লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ, কর্মশালা এবং উপস্থাপনার সমন্বয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গরমে হার্ট অ্যাটাক নাকি হিট স্ট্রোক—কীভাবে বুঝবেন পার্থক্য

গরমে হার্ট অ্যাটাক নাকি হিট স্ট্রোক—কীভাবে বুঝবেন পার্থক্য