জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস ছবির ক্যাপশন:

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু এক বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর জোটের কার্যকারিতা বাস্তবিক অর্থেই শেষ হয়ে যায়। এরপরও কিছু কর্মসূচিতে অংশ নিলেও এখন থেকে দলটি জোটের কার্যক্রমে আর সম্পৃক্ত থাকবে না।

অধিবেশনে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় দলের নাম বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলটির এই সিদ্ধান্ত বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক জোটের ভবিষ্যৎ সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে। তবে ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি খেলাফত মজলিস


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ, মরিচা ধরছে রড ক্ষতির মুখে সরকার

দুই বছর ধরে নির্মাণকাজ বন্ধ, মরিচা ধরছে রড ক্ষতির মুখে সরকার