অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রবাস যাত্রায় জুলকারনাইনের স্ট্যাটাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রবাস যাত্রায় জুলকারনাইনের স্ট্যাটাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রবাস যাত্রায় জুলকারনাইনের স্ট্যাটাস ছবির ক্যাপশন:

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুলকারনাইন এই তথ্য শেয়ার করেন। তিনি বলেন, উপদেষ্টাদের দেশত্যাগের বিষয়টি ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে জানা গেছে। তাদের একজন দুপুর ১২:৫০ মিনিটে চায়না ইস্টার্ন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, আরেকজন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে।

তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতীত এই ব্যক্তিদের দেশত্যাগ করতে দেওয়া উচিত হবে না।

এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ জার্মানির উদ্দেশে দেশত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

পাঁচ বিভাগে হালকা বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের