নওগাঁয় খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, বন্ধ গ্রামবাসীর চলাচলের রাস্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, বন্ধ গ্রামবাসীর চলাচলের রাস্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
নওগাঁয় খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ, বন্ধ গ্রামবাসীর চলাচলের রাস্তা ছবির ক্যাপশন:
নওগাঁ সদর উপজেলার ৮ নম্বর হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সানোয়ার হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, এতে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১২৮০ নম্বর দাগের ‘ডহর’ হিসেবে রেকর্ডভুক্ত জমিটি প্রায় ৫০ বছর ধরে গ্রামের সাধারণ মানুষ চলাচলসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছেন। কিন্তু গত ১০ জুন ২০২৬ থেকে সানোয়ার হোসেন বিদেশে উপার্জিত অর্থের প্রভাব খাটিয়ে ওই খাস জমির ওপর পাকা ভবন নির্মাণ শুরু করেন।

গ্রামবাসীরা প্রথমে তাকে নির্মাণকাজ বন্ধের অনুরোধ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, বৈঠকে সানোয়ার পক্ষ জানিয়ে দেয় তারা গ্রামবাসীর সিদ্ধান্ত মানবেন না। পরদিন আবারও ভবন নির্মাণের কাজ শুরু হলে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় গ্রামবাসী বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর গত ১২ জুন স্থানীয় বাসিন্দা আবু বক্কর নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে ২৫ জুন গ্রামবাসীর পক্ষে ওয়াজেদ আলী নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদন করেন।

আবেদনের পর সরকারি সার্ভেয়ার জিল্লুর রহমান ঘটনাস্থলে তদন্ত করেন। স্থানীয়দের দাবি, তদন্তে ভবনটি সরকারি খাস জমির ওপর নির্মাণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে অভিযোগ রয়েছে, এ ঘটনার তথ্য গোপন রেখে সানোয়ারের মেয়ে সাথী নওগাঁর ১ নম্বর আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন। বিবাদীপক্ষের দাবি, মামলা সম্পর্কে তাদের শুরুতে অবহিত করা হয়নি। পরে আদালত থেকে নকল সংগ্রহ করে তারা বিষয়টি জানতে পারেন। পুলিশও প্রাথমিক তদন্ত করেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বলেন, “এটি সম্পূর্ণ সরকারি খাস জমি। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে আসছে। জবরদখল করে ব্যক্তিগত ভবন নির্মাণ করায় জনগণের চলাচল ব্যাহত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাই।”

এ বিষয়ে অভিযুক্ত সানোয়ার হোসেন বলেন, আমি সরকারী খাস জমিতে বাড়ি করেছি এতে এলাকার লোকজনের কি?  আরও অনেকেই খাস সম্পত্তি দখল করে ব্যবহার করতেছে। সরকার যদী মনে করে আমার বাড়ি ঘর ভাঙতে হবে,তাহলে ভেঙে দিবো

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা চার দিন মাছবাজার বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদে সৈয়দপুরে টানা চার দিন মাছবাজার বন্ধ