মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাভনীত সিং বিট্টু ছবির ক্যাপশন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। গত জুন মাসে তার রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যেই বিট্টুর এই পদত্যাগ। আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মানের বিষয়।

বিট্টু আরও বলেন, ভারতের জনগণ এবং বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করতে পারা তার জন্য সৌভাগ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা এবং জাতীয়তাবাদের আদর্শের প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এবং নতুন উদ্যমে জনসেবার কাজ চালিয়ে যাবেন।

রাভনীত সিং বিট্টু পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি। দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিট্টুর পদত্যাগ বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। রাজ্যটিতে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর দায়িত্বে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যেতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান