অনুমোদন ছাড়া যুদ্ধে সেনাদের জীবন ঝুঁকিতে: হ্যারিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনুমোদন ছাড়া যুদ্ধে সেনাদের জীবন ঝুঁকিতে: হ্যারিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
অনুমোদন ছাড়া যুদ্ধে সেনাদের জীবন ঝুঁকিতে: হ্যারিস ছবির ক্যাপশন:

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা কমালা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত যৌথ সামরিক হামলার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিচ্ছেন, যা সাধারণ জনগণ চায় না।

হ্যারিস স্পষ্ট করে বলেন, “আমি ইরানে শাসন পরিবর্তনের যুদ্ধে বিরোধী এবং ট্রাম্প এই যুদ্ধে আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। আমি প্রত্যেককে এ যুদ্ধে বিরোধিতা করার আহ্বান জানাই।” তিনি কংগ্রেসকে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেন। হ্যারিস আরও বলেন, “আমেরিকার মানুষ চায় না, আমাদের ছেলে-মেয়েরা অনুমোদনহীন যুদ্ধের শিকার হোক। আমি এর ঘোর বিরোধিতা করি।”

এ ঘটনায় ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, যেখানে আমেরিকান সামরিক ঘাঁটি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং অঞ্চলটিতে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে

২৮ ফেব্রুয়ারি পরিচালিত প্রাথমিক জরিপে দেখা গেছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪৫ শতাংশ ইরানের ওপর মার্কিন হামলার বিরোধিতা করেছেন, যেখানে ৩৩ শতাংশ সমর্থন প্রকাশ করেছেন। রাজনৈতিক পার্টি অনুযায়ী, ডেমোক্র্যাট ও স্বাধীনদের মধ্যে মাত্র ১০ শতাংশ এবং ২১ শতাংশ সমর্থন, কিন্তু ৬৮ শতাংশ রিপাবলিকান সমর্থন জানিয়েছেন।

এ প্রেক্ষাপটে হ্যারিসের বক্তব্য মার্কিন জনগণ ও কংগ্রেসকে অনুমোদনহীন যুদ্ধের বিরোধিতা করার দিকে দৃষ্টি আকর্ষণ করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি, অভিযোগ মাহদী আমিনের

পর্যবেক্ষক নিয়োগেও অসংগতি, অভিযোগ মাহদী আমিনের