‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’ ছবির ক্যাপশন:

ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মেহবুবা মুফতি বলেন, এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের অধিকার আদায়ের নয়, বরং ভারতের সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই।

প্রখর তাপদাহ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গত এক যুগে দেশে ‘ভাগ করো ও শাসন করো’ নীতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মেহবুবা মুফতি বলেন, “আজ আমাদের দেশে শিশুদের চেয়ে গরুরাও বেশি নিরাপদ।” তাঁর দাবি, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা বহন করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা দিল্লির রাজপথে আন্দোলন করলেও তাদের দাবি নিয়ে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। সাধারণ পরিবারগুলো সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ ব্যয় করলেও সরকারের উদাসীনতার কারণে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।

মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, তরুণদের জমে থাকা ক্ষোভ ও দাবিকে উপেক্ষা করা হলে ভবিষ্যতে এর গুরুতর পরিণতি হতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভারতের তরুণ সমাজই শেষ পর্যন্ত দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের অতিরিক্ত সহায়তা দেবে সরকার

ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের অতিরিক্ত সহায়তা দেবে সরকার