চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার আহ্বান- এমপি বুলবুল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার আহ্বান- এমপি বুলবুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে কোনো ধরনের রাজনীতি  না করার আহ্বান- এমপি বুলবুল ছবির ক্যাপশন:
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এমপি বুলবুল বলেন, জেলার প্রধান এই হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবলের ঘাটতি রয়েছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও স্টাফ কম থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেও রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালকে কেন্দ্র করে জেলা ড্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত সুপারিশের ভিত্তিতে জেলা হাসপাতালের কয়েকজন চিকিৎসককে বদলি করা হয়েছে। তার দাবি, এসব বদলি
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্বাবধায়ক ডা.হাসিবুস সাত্তার, হাসপাতালের আরএমও ডা. মোঃ মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী তারেক রহমানকে শুভেচ্ছা জিএম কাদ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী তারেক রহমানকে শুভেচ্ছা জিএম কাদ