ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি ছবির ক্যাপশন:

ভারতে সাম্প্রতিক প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ২ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের আশ্বাস দেন।

মোদি বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ অপরাধ নয়। এটি লাখো শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তাই এই অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে গত আড়াই মাসে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রমও চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করতে প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষার ফলাফলও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

ভিডিও বার্তায় মোদি আরও বলেন, সরকার এখানেই থেমে থাকতে চায় না। প্রশ্নফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে একটি খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে বিলটির অনুমোদন নিয়ে আলোচনা হবে এবং আগামী সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া সংসদীয় কার্যক্রমে এটি পাসের চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন আইন কার্যকর হলে ভবিষ্যতে প্রশ্নফাঁসের মতো অপরাধ রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থা ফিরবে।

এদিকে শিক্ষা খাতে চলমান সংকটের মধ্যেই কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন শিক্ষাসচিব হিসেবে নরেশ গংওয়ারকে নিয়োগ দিয়েছে ভারত সরকার। বিশ্লেষকদের মতে, প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের জবাবদিহি ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভালো কাজের স্বীকৃতিতে বিনামূল্যে ইফতার

ভালো কাজের স্বীকৃতিতে বিনামূল্যে ইফতার