ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৭২ ছবির ক্যাপশন:

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭২ জন রোগী

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন আক্রান্তদের মধ্যে দেশের বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশনে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী

এদিকে চিকিৎসা শেষে ৯ হাজার ৭৮৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে নতুন রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু রোগীর চাপ এখনও অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার বিস্তার দ্রুত ঘটে। তাই বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, নির্মাণাধীন ভবন ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হন্ডুরাস ম্যাচে মেসির খেলার সম্ভাবনা, আশাবাদী আর্জেন্টিনা কো

হন্ডুরাস ম্যাচে মেসির খেলার সম্ভাবনা, আশাবাদী আর্জেন্টিনা কো