কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল মুন্সী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল মুন্সী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল মুন্সী ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নির্বাচনের দিন ভোট বর্জনের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের কথা জানান।

তবে ফলাফল প্রকাশের পর জসিম উদ্দিন ফেসবুকে পোস্ট করে হাসনাত আবদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা একসঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত এমপি হাসনাত আব্দুল্লাহ ভাইকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এছাড়া বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীও নবনির্বাচিত এমপি হাসনাতকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।”

নির্বাচনের আগে কুমিল্লা-৪ আসনটি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার বিষয় ছিল। ঋণখেলাপির অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায় দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে জোটগত সিদ্ধান্তে বিএনপি ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়।

ফলাফল ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর বিজয় কুমিল্লা-৪ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে এবং দলের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক: রুমিন ফারহানা

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক: রুমিন ফারহানা