বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাল বিটিএস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাল বিটিএস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2026 ইং
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাল বিটিএস ছবির ক্যাপশন:

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো রূপ নেয় এক বর্ণাঢ্য সংগীত উৎসবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে নিজেদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।

রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত ফাইনালের বিরতির সময় লাল, সাদা ও কালো রঙের আকর্ষণীয় পোশাকে মঞ্চে ওঠেন বিটিএসের সদস্যরা। আগে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় তাদের উপস্থিতি দর্শকদের জন্য ছিল বড় এক চমক। বিশ্বমঞ্চের জন্য তারা বেছে নেন ২০২০ সালে প্রকাশিত এবং বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে ওঠা তাদের বিশ্বজোড়া জনপ্রিয় গান ‘ডায়নামাইট’।

হাফটাইম শোয়ের সূচনা করেন কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা। এরপর বিটিএসের পরিবেশনার পর মঞ্চে যোগ দেন জাস্টিন বিবার ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তাদের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন আন্তর্জাতিক সংগীত তারকা শাকিরা।

অনুষ্ঠানের শেষ অংশে কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের নেতৃত্বে ‘উই ডান্স’ শিরোনামের বিশেষ পরিবেশনায় ম্যাডোনা, বিটিএস, শাকিরা ও জাস্টিন বিবার একসঙ্গে মঞ্চে ফিরে আসেন। এতে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

গ্লোবাল সিটিজেনের প্রযোজনায় আয়োজিত এই হাফটাইম শো শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনুষ্ঠানের মূল বার্তা ছিল বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা নিশ্চিত করা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ইতোমধ্যে ৬০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে।

অনুষ্ঠানে কোল্ডপ্লের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো ও রোনালদিনহো এবং জনপ্রিয় টিভি সিরিজ ‘টেড ল্যাসো’র অভিনয়শিল্পীরাও। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধন বিশ্বকাপ ফাইনালকে আরও স্মরণীয় করে তোলে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনকালে পেশাদারি ও নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচনকালে পেশাদারি ও নিরপেক্ষতার নির্দেশ সেনাপ্রধানের