মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জোভান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জোভান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
মেরিন ড্রাইভে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা  জোভান ছবির ক্যাপশন:

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

পোস্টে জোভান লেখেন, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে তিনি বাইক দুর্ঘটনার শিকার হন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

তিনি আরও লেখেন, অনেক সময় রাস্তায় আমরা ভাবি আরেকটু দ্রুত গেলে কী হবে, অথবা আমি ভালোভাবেই চালাতে পারি। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে ঘটবে তা কেউ জানে না।

অভিনেতা জোভান বলেন, কয়েক সেকেন্ডের অসাবধানতা পুরো জীবন বদলে দিতে পারে। তাই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেকের পেছনে তার পরিবার ও প্রিয়জনরা অপেক্ষা করছে। তাই গন্তব্যে দেরিতে পৌঁছানো হলেও নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জোভানের এই পোস্ট প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে নানা মন্তব্য করেন।

এই ঘটনার মাধ্যমে আবারও সড়ক নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব সামনে এসেছে বলে মনে করছেন অনেকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শপথের ৩ দিনের মাথায় ভারতীয় মন্ত্রীর পদত্যাগ

শপথের ৩ দিনের মাথায় ভারতীয় মন্ত্রীর পদত্যাগ