চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯ ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল হোতা মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (১৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর কর্মকর্তারা।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ‘ডেভিড ইমন’ নামে এক ব্যক্তি প্রথমে এককালীন দুই কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হওয়ায় ১৩ জুলাই দুপুরের দিকে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল অফিসে হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট করে দেয়। একই সঙ্গে কর্মচারীদের বেতন বাবদ রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

ঘটনার পরপরই র‌্যাব-৭ অভিযান শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলায় সরাসরি জড়িত ৯ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের মধ্যে হামলার অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াও রয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এক মাস অবস্থানের ঘো

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এক মাস অবস্থানের ঘো