কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ একজন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ একজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ একজন আটক ছবির ক্যাপশন:

পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রেজাউল করিম কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে কলাপাড়া পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেয়ার প্রচেষ্টা হয়েছে। তবে কাজল মৃধা তার ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উল্লেখ করেছেন।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, “কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার টাকাসহ আটক হওয়ার ঘটনা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বা বিএনপির দলের সঙ্গে সম্পর্কিত নয়।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে চরম অচলাবস্থা

লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে চরম অচলাবস্থা