কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ছবির ক্যাপশন:

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় ঝুঁকিপূর্ণ এবং মেয়াদোত্তীর্ণ ভবন থেকে বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদের ঘটনায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি দূতাবাসের এক বার্তায় জানানো হয়, চলমান অভিযানের কারণে প্রবাসী বাংলাদেশিদের আবাসনের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখতে হবে। পাশাপাশি বাইরে চলাচলের সময় প্রত্যেককে অবশ্যই কুয়েতি সিভিল আইডি বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

দূতাবাস জানায়, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কুয়েত সরকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করে দিয়েছে। এসব ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নিয়ে হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।

আশ্রয়কেন্দ্রে থাকা প্রবাসীদের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার কন্ডিশনড) পরিবেশের ব্যবস্থা করেছে কুয়েত সরকার।

পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় খোঁজখবর নেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কুয়েতি কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

কুয়েতি কর্মকর্তাদের বরাত দিয়ে দূতাবাস জানায়, অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দেশটির অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালিত হতে পারে।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র থাকা প্রবাসীদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এ ছাড়া সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বৈধ প্রবাসীরা সেখানে থাকাকালীন কাজ কিংবা অন্য কোনো প্রয়োজনে বাইরে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে।

চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ দূতাবাস কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশিকে আবাসনের বৈধতা নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সবসময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী কার্ড চালু হলে বাতিল হবে বিএমইটি কার্ড: প্রবাসী কল্য

প্রবাসী কার্ড চালু হলে বাতিল হবে বিএমইটি কার্ড: প্রবাসী কল্য