গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত ছবির ক্যাপশন: মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষের পর উদ্ধার অভিযান।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনার দিকে যাওয়া একটি ট্রাক এবং খুলনা থেকে ঢাকামুখী ইজিবাইকের যন্ত্রাংশ বহনকারী একটি পিকআপের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই সড়কের ওপর উল্টে যায় এবং ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের হেলপার মাসুদ সেখ গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ সেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি: খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন

হাসপাতালে চিকিৎসা পরিস্থিতি: খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন