নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সংসদীয় দলের প্রথম বৈঠক শনিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সংসদীয় দলের প্রথম বৈঠক শনিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
নবনির্বাচিত সদস্যদের সঙ্গে সংসদীয় দলের প্রথম বৈঠক শনিবার ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি শপথ নেওয়ার পর সংসদীয় দলের প্রথম সভা ডেকেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।”

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথের পর বিকেলে সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুঃসময়ে বিএনপি ও বাহিনীর পাশে থাকার কথা বললেন রাষ্ট্রপতি

দুঃসময়ে বিএনপি ও বাহিনীর পাশে থাকার কথা বললেন রাষ্ট্রপতি