সরকার পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা ব্লকের ৪ নং ওয়ার্ডে বিদ্যা বাগীস গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার।
এসময় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্র ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু , উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ আর অনেকে।
কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান,কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি বিভিন্ন কৃষি সহায়তা, প্রণোদনা ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।ধাপে ধাপে প্রতিটি ওয়ার্ডে এই কার্ডের কার্যক্রম পরিচালনা করা হবে।
জানাগেছে, প্রতিটি ইউনিয়নে ৩টি করে ব্লক রয়েছে যেখানে প্রতিটি ব্লকের ৩৪৫০ জন পূর্বের কৃষকসহ নতুন কৃষকদের নিয়ে এ কৃষি কার্ড সম্পন্ন করা হবে ।