গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন ব্যবসায়ী, খোয়া যাওয়ার অভিযোগ এক লাখ টাকা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন ব্যবসায়ী, খোয়া যাওয়ার অভিযোগ এক লাখ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন ব্যবসায়ী, খোয়া যাওয়ার অভিযোগ এক লাখ টাকা ছবির ক্যাপশন:

রাজধানীর গুলিস্তান এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন আব্দুল আলীম (৪৮) নামে এক ব্যবসায়ী। তার স্বজনদের অভিযোগ, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং তার সঙ্গে থাকা এক লাখ টাকা খোয়া যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে গুলিস্তান পুলিশ বক্সের পাশ থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আব্দুল আলীমের ভাগ্নে মোস্তফা জানান, তার মামা আগে একটি লিফট কোম্পানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শনিরআখড়ার জাপানি বাজার এলাকার বাসা থেকে ব্যবসায়িক কাজে এক লাখ টাকা সঙ্গে নিয়ে বের হন। কিছু সময় পর পরিবারের সদস্যরা খবর পান যে তিনি গুলিস্তান পুলিশ বক্সের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন।

স্বজনদের দাবি, অচেতন হওয়ার আগে তার কাছে থাকা এক লাখ টাকা আর পাওয়া যায়নি। তাদের ধারণা, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে কীভাবে তিনি অচেতন হয়েছেন বা অর্থ কীভাবে হারিয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় একজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

আব্দুল আলীম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোরা পুকুরিয়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শনিরআখড়া এলাকায় বসবাস করতেন।

ঘটনার প্রকৃত কারণ এবং অর্থ খোয়া যাওয়ার অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ

ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ