মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও কুয়েতের কাছে মোট ২৪৪ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য দুই মিত্র দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা।

অনুমোদিত প্যাকেজের মধ্যে সৌদি আরবের জন্য প্রায় ১৯৬ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বিমান থেকে আকাশে এবং বিমান থেকে ভূ-পৃষ্ঠে পরিচালিত অভিযানে ব্যবহৃত অ্যাডভান্সড প্রিসিশন উইপন সিস্টেমের সর্বোচ্চ ২০ হাজার গাইডেন্স ইউনিট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তাও থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাদের মতে, সৌদি আরব ন্যাটোভুক্ত না হলেও যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে, কুয়েতের জন্য ৪৮ কোটি ৪০ লাখ ডলারের একটি পৃথক সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তিতে সি-১৭ যুদ্ধবিমানসংক্রান্ত প্রযুক্তিগত সহায়তা, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদন শেষে এই অস্ত্র বিক্রির চুক্তিগুলো চূড়ান্ত করা হবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অঞ্চলটির মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ