জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি সুবিধা গ্রহণ করবেন না। এই ঘোষণা দিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বলা হয়, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”
এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের কনভেনশনে জামায়াতের আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা করেছিলেন, নির্বাচিত এমপি কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্স গাড়িতে চলবেন না।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী শিশির মনির পরাজিত হন। তিনি ৬৩,২২০ ভোট পান, যেখানে বিজয়ী হন বিএনপির নাছির চৌধুরী ৯৯,৫২২ ভোটে।
কসমিক ডেস্ক