বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্যারিস্টার জাইমা রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্যারিস্টার জাইমা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্যারিস্টার জাইমা রহমান ছবির ক্যাপশন: বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফলাফলে উত্তীর্ণদের তালিকা প্রকাশের প্রতীকী চিত্র।

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার Jaima Rahman।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্টোরির মাধ্যমে তিনি এই সফলতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত সাফল্য শেয়ার করতে চাই। আজ বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছি।”

এর আগে একই দিনে সকালবেলায় ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন কেন্দ্র থেকে হাজারো প্রার্থী এতে অংশ নেন। ফলাফল প্রকাশ করা হয় একই দিন রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে।

বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেন বলে জানা গেছে।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা, দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি ধাপেই সফল হলে প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সুযোগ পান।

এই ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই পরীক্ষার ফলাফলকে আইন পেশায় নতুন প্রজন্মের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরান ইস্যুতে ট্রাম্পকে থামাতে পারলো না মার্কিন সিনেট

ইরান ইস্যুতে ট্রাম্পকে থামাতে পারলো না মার্কিন সিনেট