বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক ছবির ক্যাপশন:

যাত্রীসেবার মান আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়, যা বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে।

বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং বেবিচকের তত্ত্বাবধানে চালু হওয়া এই ফ্রি শাটল বাস সার্ভিস প্রাথমিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। এগুলো হলো—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। ফলে যাত্রীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুত ও আরামদায়কভাবে এসব সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন।

বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই উদ্যোগ বড় ধরনের সুবিধা নিয়ে আসবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন আধুনিক ও জনবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে। ফ্রি শাটল বাস সার্ভিস সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে আরও আধুনিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচক ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নবনিযুক্ত আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী