পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি, নতুন খনি থেকে উল্লেখযোগ্য উৎপাদন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি, নতুন খনি থেকে উল্লেখযোগ্য উৎপাদন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি, নতুন খনি থেকে উল্লেখযোগ্য উৎপাদন ছবির ক্যাপশন:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক নোটিশে জানানো হয়, কোহাট জেলার বারাগজাই এলাকায় অবস্থিত ওজিডিসিএলের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১’ থেকে প্রতিদিন আনুমানিক ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হচ্ছে।

ওজিডিসিএল জানায়, এই এলাকায় ইতোমধ্যেই আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন কার্যক্রম চালু রয়েছে। নতুন আবিষ্কারের পর বারাগজাই খনিগুলো থেকে মোট দৈনিক তেল উৎপাদন দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার ৪৮০ ব্যারেলে। যা বর্তমানে পাকিস্তানের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

এক বিবৃতিতে ওজিডিসিএল জানিয়েছে, নতুন এই আবিষ্কার দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়তা করবে এবং দেশের হাইড্রোকার্বন রিজার্ভ ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

বর্তমানে পাকিস্তানে দৈনিক গড় অপরিশোধিত তেল উৎপাদন প্রায় ৬৬ হাজার ব্যারেল। অর্থনৈতিক চাপের মধ্যে জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে দেশটি অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এর আগে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর এবং দুটি অনশোর তেল ও গ্যাস ব্লকের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পাঁচটি অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করে। সর্বশেষ এই আবিষ্কারকে সেই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্ত্রীর জানাজায় যোগ দেননি যাহের আলভী, শোকের ছায়ায় ইকরা

স্ত্রীর জানাজায় যোগ দেননি যাহের আলভী, শোকের ছায়ায় ইকরা