কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ছাত্রীদের মাঝে স্কলারশিপ ও আইএ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় গার্লস সাপোর্টার প্রজেক্ট (Girl Supporter Project) এর আওতায় ফুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের হতদরিদ্র ২০ জন ছাত্রীকে ৩ লক্ষ টাকা ও ৪০ জন ছাত্রীকে ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে চেক বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,রিফ্লেকশন একশন সার্কেল প্রতিনিধি হালালী খাতুনসহ অনেকে।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, শিক্ষার প্রসার, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা জরুরি। ঝুঁকিপূর্ণ পরিবারের মেয়েদের শিক্ষা চালিয়ে যেতে স্কলারশিপ এবং পরিবারের আয় বৃদ্ধিতে আইজিএ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।