জার্মানিতে কন্যার পেনশন জালিয়াতি, ১০০ বছরের মায়ের মমি উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জার্মানিতে কন্যার পেনশন জালিয়াতি, ১০০ বছরের মায়ের মমি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
জার্মানিতে কন্যার পেনশন জালিয়াতি, ১০০ বছরের মায়ের মমি উদ্ধার ছবির ক্যাপশন:

জার্মানির বাভারিয়ার ছোট শহর রাহমানসফেলডেন-এ এক নারীর বিরুদ্ধে তার মায়ের মরদেহ লুকিয়ে রেখে বছরের পর বছর পেনশন তোলার অভিযোগ উঠেছে। অভিযানে পুলিশ ১০০ বছরের বেশি বয়সী এক নারীর মমি করা দেহ উদ্ধার করেছে। মৃতা তার ৮২ বছর বয়সী কন্যার সঙ্গে একই বাসায় বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মাসে প্রায় ১,৫০০ ইউরো (প্রায় ২ লাখ ১৭ হাজার ৬২০ টাকা) পেনশন তুলতে দীর্ঘদিন ধরে মায়ের মৃত্যুর তথ্য গোপন রাখা হয়। বিষয়টি ভার্নার ট্রয়িবার, রাহমানসফেলডেনের মেয়র কর্তৃপক্ষকে অবহিত করেন। তিনি জানান, ১৯২২ সালে জন্ম নেওয়া মৃতা সোফি বি-এর প্রতি বছর জন্মদিনে শুভেচ্ছা জানাতে গত আট বছর ধরে তিনি বাসায় যাওয়ার চেষ্টা করেছিলেন।

মেয়র জানান, প্রতিবারই বাড়ির দরজা বন্ধ থাকত বা কন্যা ক্রিস্টা বি ভিতরে ঢুকতে না দিয়ে বিভিন্ন অজুহাত দিতেন। অবশেষে ২০২৫ সালের শেষের দিকে ক্রিস্টা বি দাবি করেন যে তার মা দুই বছর আগে চেক প্রজাতন্ত্রে মারা গেছেন। পরে পাবলিক প্রসিকিউটরের দপ্তরকে বিষয়টি জানানো হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে মায়ের মমি করা দেহ উদ্ধার করে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর সঠিক কারণ বা সময় নির্ধারণ করা যায়নি। পুলিশ হত্যার সম্ভাবনা নাকচ করলেও পেনশন জালিয়াতির অভিযোগে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু কয়েক বছর আগে হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গ্যাস সংকট কাটিয়ে যমুনায় পুনরায় ইউরিয়া উৎপাদন চালু

গ্যাস সংকট কাটিয়ে যমুনায় পুনরায় ইউরিয়া উৎপাদন চালু