বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন, দেখুন দুই দলের একাদশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন, দেখুন দুই দলের একাদশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন, দেখুন দুই দলের একাদশ ছবির ক্যাপশন:

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। ম্যাচ শুরুর আগে দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।

কোয়ার্টার ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেমিফাইনালেও একই দল ধরে রেখেছে স্পেন। কোনো পরিবর্তন ছাড়াই গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে নেমেছে তারা।

অন্যদিকে, ফ্রান্স তাদের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তার জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মানু কোনে। এছাড়া দেজিরে দুয়ের পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বারকোলা।

ফ্রান্সের শুরুর একাদশ:
মাইক মেনিয়ঁ, লুকাস দিনিয়ে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়েঁ চুয়ামেনি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা।

স্পেনের শুরুর একাদশ:
উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

দুই ইউরোপীয় পরাশক্তির মধ্যকার এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে ফিফা বিশ্বকাপের ফাইনালে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন হানজালা

বিএনপিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন হানজালা