ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধানতম ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। তিনি উল্লেখ করেন, রমজানের সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে মানুষ অন্যায়, অবিচার ও পাপাচার থেকে দূরে থাকার শিক্ষা গ্রহণ করে এবং উত্তম চরিত্র গঠনে উদ্বুদ্ধ হয়।

তিনি আরও বলেন, ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ঈদের এই শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বব্যাপী জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষের প্রতি দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং পৃথিবীতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনলাইন হয়রানিকেও যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ স

অনলাইন হয়রানিকেও যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ স