৮৭১ মিলিয়ন ডলারের বিশ্বকাপ প্রাইজমানি, লাভবান হবে বাফুফেও The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৮৭১ মিলিয়ন ডলারের বিশ্বকাপ প্রাইজমানি, লাভবান হবে বাফুফেও

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
৮৭১ মিলিয়ন ডলারের বিশ্বকাপ প্রাইজমানি, লাভবান হবে বাফুফেও ছবির ক্যাপশন:

১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে মাত্র ১৩টি দল নিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। সময়ের সঙ্গে দলসংখ্যা বেড়ে ১৬, ২৪ এবং পরে ৩২-এ পৌঁছায়। এবার ২৩তম আসরে এসে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ।

দলসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ফিফার আয় এবং প্রাইজমানির পরিমাণও। এবারের বিশ্বকাপের জন্য ফিফা ঘোষণা করেছে রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি, যা আগের আসরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি

ফিফার নীতিমালা অনুযায়ী, বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্যভুক্ত দেশগুলোর ফুটবল উন্নয়নে বণ্টন করা হয়। ফলে বিশ্বকাপ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)ও গেম ডেভেলপমেন্ট ও ফুটবল উন্নয়ন কার্যক্রমের জন্য ফিফার আর্থিক সহায়তা পাবে।

ফিফার অর্থ বণ্টন নীতি প্রসঙ্গে দেশের সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, বিশ্বকাপ থেকে ফিফা যে আয় করবে, তার একটি অংশ বাংলাদেশসহ বিশ্বের সব সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন পাবে। তাঁর ভাষায়, ফিফার আয়ের অন্যতম উদ্দেশ্যই হলো সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ফুটবল উন্নয়নে সহায়তা করা।

দলসংখ্যা বাড়ানোর ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, এতে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর মতো উদীয়মান ফুটবল শক্তিগুলোর বিশ্বকাপে খেলার সুযোগ বাড়ে। ফলে এসব অঞ্চলের দেশগুলো আরও বেশি উৎসাহ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে পারে।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই ট্রেনিং ক্যাম্প ও যাতায়াত ব্যয়ের জন্য শুরুতেই ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো অতিরিক্ত ১০ মিলিয়ন ডলার করে পেয়েছে, অর্থাৎ মোট ১২.৫ মিলিয়ন ডলার

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ ১২ মিলিয়ন ডলার, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য ১৬ মিলিয়ন ডলার এবং কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পেয়েছে ২০ মিলিয়ন ডলার করে।

এছাড়া চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ২৭ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল ২৯ মিলিয়ন ডলার, রানার্সআপ দল ৩৩ মিলিয়ন ডলার এবং বিশ্বকাপজয়ী দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোটরসাইকেল না পেয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

মোটরসাইকেল না পেয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা