গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিলেন তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা দিলেন তারেক রহমান ছবির ক্যাপশন:

গাজীপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ছুড়িচালা গ্রামে আহত হোসেন আলীর সঙ্গে দেখা করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এই প্রতিনিধিদলে উপদেষ্টা আবুল কাশেমসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলটি হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

একই সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রয়োজনীয় সহায়তাও তারেক রহমানের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।

প্রতিনিধিদলের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’ দেশের বিভিন্ন স্থানে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, এই উদ্যোগের অংশ হিসেবেই আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা শুরু করার সহায়তা দেওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তা পেয়ে আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা তার চিকিৎসা ও ভবিষ্যৎ জীবনে নতুন করে শুরু করার ক্ষেত্রে সহায়ক হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, এমট্যাবের সহ-সভাপতি শহীদুল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় হোসেন আলী সরাসরি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় তিনি নিজের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সহায়তার আবেদন জানান।

পরে সেই আবেদনের প্রেক্ষিতে তার চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের দিন যান চলাচলে মানতে হবে নির্দিষ্ট বিধিনিষেধ

ভোটের দিন যান চলাচলে মানতে হবে নির্দিষ্ট বিধিনিষেধ