৪৬৪৬ পিস ইয়াবা উদ্ধার, সাভার-আশুলিয়ায় গ্রেপ্তার পাঁচ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪৬৪৬ পিস ইয়াবা উদ্ধার, সাভার-আশুলিয়ায় গ্রেপ্তার পাঁচ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
৪৬৪৬ পিস ইয়াবা উদ্ধার, সাভার-আশুলিয়ায় গ্রেপ্তার পাঁচ ছবির ক্যাপশন:

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ আগস্ট) পরিচালিত তিনটি অভিযানে মোট ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন ও মো. সাজু হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে একই রাতে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে ফারুক হাসান ও মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফারুক হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং সাভার, আশুলিয়া ও আশপাশের এলাকায় এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে তদন্ত চলছে। একই সঙ্গে মাদকের সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফ্যামিলি কার্ড নয়, আত্মনির্ভরশীলতা চাই: কুমিল্লায় আসিফ মাহমু

ফ্যামিলি কার্ড নয়, আত্মনির্ভরশীলতা চাই: কুমিল্লায় আসিফ মাহমু