গোলাম পরওয়ারকে পেছনে ফেলে খুলনা-৫ আসন পেলেন মোহাম্মদ আলি আসগার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোলাম পরওয়ারকে পেছনে ফেলে খুলনা-৫ আসন পেলেন মোহাম্মদ আলি আসগার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
গোলাম পরওয়ারকে পেছনে ফেলে খুলনা-৫ আসন পেলেন মোহাম্মদ আলি আসগার ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগার, যিনি লবি নামে পরিচিত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, তিনি মোট ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৭০২।

এই ব্যবধানে খুলনা-৫ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলি আসগার।

১৫০টি ভোটকেন্দ্র নিয়ে গঠিত খুলনা-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে।

তবে এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর ছেলে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর ছেলে তলব