গোপনে সরিয়ে ফেলা হয়েছে রৌমারী সীমান্তে থাকা ২ শিশুসহ চারজনকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোপনে সরিয়ে ফেলা হয়েছে রৌমারী সীমান্তে থাকা ২ শিশুসহ চারজনকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
গোপনে সরিয়ে ফেলা হয়েছে রৌমারী সীমান্তে থাকা ২ শিশুসহ চারজনকে ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তের শুন্য রেখায় থাকা ৯ জনের মধ্যে ২ শিশুসহ চারজনকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় জনসাধারণসহ কাউকে যেতে দিচ্ছে না বিজিবি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গেল রাতের যেকোন সময় তাদের সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলছে না বিজিবির কেউ।

গত রোববার ১৪ জুন ভোর থেকে গয়টাপাড়া সীমান্তের শুন্য রেখায় অবস্থান করা দুই শিশু ও তাদের বাবা-মা। পরিবারটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে পরিবার টিকে সরিয়ে কোথায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।গয়টাপাড়া সীমান্তে বাকি দুই যুবক এখনও অবস্থান  করছে।একই উপজেলার ইজলামারী সীমান্তে বিএসএফ'র পুশইন চেষ্টার শিকার ৩ যুবকও সীমান্তের শুন্য রেখায়।

শৌলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জহুরুল ইসলাম গয়টাপাড়া সীমান্ত এলাকার বাসিন্দাদের বরাতে  জানিয়েছেন।

গয়টাপাড়া গ্রামের বাসিন্দা রুহুল বলেন, ‘আমি ওদেরকে থাকার জন্য মশারি দিয়েছিলাম। আজ (বৃহস্পতিবার) সকালে মশারি আনতে গিয়ে দেখি বাবা-মা আর বাচ্চা দুইটা নাই। কোথায় গেছে জানি না। তবে বাকি দুই জন আছে। ওখানে বিজিবি-বিএসএফের পাহারাও আছে।’

দুই সীমান্তে পুশইনের শিকার ৫ জনকে ঘিরে কঠোর নিরাপত্তা তৈরি করেছে বিজিবি। ওদিকে বিএসএফও পাহারা বাড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

এ বিষয় নিয়ে রৌমারী থানার ওসি বিজিবির বিভিন্ন পর্যায় কথা বলার চেষ্টা করা হলেও কেউ কথা বলেনি।

এ ব্যপারে বিজিবি গয়টাপাড়া ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকেও পাওয়া যায়নি। ফলে ঠিক কীভাবে বা কোন প্রক্রিয়ায় দুই শিশু সন্তানসহ দম্পতিকে সরিয়ে নেওয়া হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তাদের পরবর্তী ঠিকানা কোথায় তাও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
বিশ্বকাপ প্রস্তুতি: স্পেন ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ

বিশ্বকাপ প্রস্তুতি: স্পেন ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ