বাংলাদেশে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
বাংলাদেশে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের ঘোষণা ছবির ক্যাপশন:

বেশ কয়েকবার প্রতিশ্রুতি দিয়ে নির্দিষ্ট সময়ে আয়োজন করতে ব্যর্থ হলেও, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নারী বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) অনুষ্ঠিত হবে।

বিসিবি জানিয়েছে, ডব্লিউবিপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। ম্যাচগুলো আগামী ৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। দলগুলো স্থানীয় ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বেছে নেবে। এছাড়া চাইলে বিদেশি ক্রিকেটারদেরও দলগুলো অন্তর্ভুক্ত করতে পারবে।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলাকে। তিনি মনে করেন, এই টুর্নামেন্ট বাংলাদেশে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমাধ্যমকে রুবাবা দৌলা বলেন, “আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করবো। মেয়েদের ক্রিকেটে এটি একটি বড় সুযোগ।”

জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, “বেশ কয়েক বছর ধরে কথা হচ্ছিল মেয়েদের বিপিএল আয়োজনের। গত বছর টুর্নামেন্ট হতে হয়নি। এবার আনুষ্ঠানিক ঘোষণা শুনে খুব ভালো লাগছে।”

নারী বিপিএল আয়োজনের মাধ্যমে দেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক হবে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এটি বাংলাদেশের নারী ক্রিকেটকে নতুন মাত্রা দিবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া

নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া