মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর সভাপতি মেঘমল্লার বসু ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন মেঘমল্লার বসু। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই সময়ে ইউসিইউ সিট খালি না থাকায় তাকে পরবর্তীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার নিবিড় পরিচর্যা চলছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

কেন তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘনিষ্ঠ মহল থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয় অঙ্গনে এ ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সহপাঠী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংগঠনের নেতাকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এদিকে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত, সামাজিক বা প্রাতিষ্ঠানিক নানা চাপ থেকে অনেক সময় এমন চরম সিদ্ধান্তের ঘটনা ঘটতে পারে। সংকটময় পরিস্থিতিতে পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা এবং প্রয়োজন হলে চিকিৎসা সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ।

বর্তমানে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুদকের আবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর ব্যাংক হিসাব

দুদকের আবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর ব্যাংক হিসাব