গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ৪০ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে গোদাগাড়ী থানার ফরাদপুর বাইপাস (চাপড়া) এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোসা. শাবানা বেগম (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি লালদাপাড়া এলাকার বাসিন্দা। অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর পরিদর্শক রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বিশেষ রেইডিং টিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘নাইস ইট ভাটা’র পাশে ফরাদপুর বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাবানা বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশির সময় পরিহিত বোরকার নিচে কাপড়ের তৈরি বিশেষ জ্যাকেটের (লিমা) ভেতরে লুকিয়ে রাখা ৪০ বোতল (প্রতি বোতল ১০০ মিলিলিটার, মোট ৪ লিটার) কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মাদক বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৪(খ) ধারায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংস্থাটি অবৈধ মাদক পরিবহন, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রাখার কথাও জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
আওয়ামী লীগ কার্যালয়ে ছবি টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

আওয়ামী লীগ কার্যালয়ে ছবি টানাল নিষিদ্ধ ছাত্রলীগ