সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন মিন্টু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন মিন্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে ধানের শীষে ভোট চাইলেন মিন্টু ছবির ক্যাপশন:

বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত এক মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মিন্টু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ার ক্ষেত্রে বিএনপি পরীক্ষিত রাজনৈতিক শক্তি। দলটি অতীতেও সম্প্রীতির রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এই দেশের মানুষ। ধর্ম আলাদা হলেও জাতিসত্তা এক। কে কোন ধর্মের অনুসারী, সেটিই বড় পরিচয় নয়; মানুষের পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশিই আমাদের প্রধান পরিচয়।

উৎসবে উপস্থিতদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক আয়োজনে পারস্পরিক অংশগ্রহণই বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐক্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শেষে আবদুল আউয়াল মিন্টু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, গ্রেপ্তার ৩৫

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, গ্রেপ্তার ৩৫