পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনা, নিহত দুই গৃহবধূ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনা, নিহত দুই গৃহবধূ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে দুই ট্রেন দুর্ঘটনা, নিহত দুই গৃহবধূ ছবির ক্যাপশন:

রংপুরের পীরগাছা উপজেলায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। একটি ঘটনায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এবং অন্য ঘটনায় পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন (২১)।

পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আইরীন আক্তার ত্বারীন রেললাইনে শুয়ে পড়েন। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব গণি জানান, দুই মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প