‘একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে’—হাসনাত আব্দুল্লাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে’—হাসনাত আব্দুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
‘একটি দল এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে’—হাসনাত আব্দুল্লাহ ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশ্বের বড় রাজনৈতিক দল বলে পরিচিত একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে। তিনি দাবি করেন, ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশের সমর্থন, বিদেশি শক্তি কিংবা অর্থ—কোনো কিছুই ওই দলের পতন ঠেকাতে পারেনি।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির আয়োজিত পথযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের শক্তির সামনে কোনো রাজনৈতিক প্রভাব বা বাহ্যিক সহায়তা টিকে থাকতে পারে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা খাতের প্রসঙ্গ টেনে তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। এ ধরনের ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদ মিতু এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পা

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পা