ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত, একজনের অবস্থা গুরুতর, আতঙ্কে এলাকাবাসী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত, একজনের অবস্থা গুরুতর, আতঙ্কে এলাকাবাসী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে দুই নারী আহত, একজনের অবস্থা গুরুতর, আতঙ্কে এলাকাবাসী ছবির ক্যাপশন:
কুড়িগ্রামের ফুলবাড়ী সকালে হাঁটতে বের হয়ে শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন রোকেয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা। সে সময় শিয়ালের কামড়ে ওই বৃদ্ধার মুখ মন্ডল ও দুই হাতে রক্তান্ত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনাটি ওই এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত বৃদ্ধা নারী ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পাঠানটারীর এলাকার রোকেয়া খাকুন (৭০)। তিনি ওই এলাকার
মৃত আব্দুল গনির মেয়ে। 

এলাকাবাসী ও ফুলবাড়ী হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) প্রতিদিনের ন্যায় সকালে বাড়ির পাশের সড়কে হাঁটতে গেলে হঠাৎ একটি শিয়াল ওই বৃদ্ধার ওপর আক্রমণ চালায়। এ সময় শিয়ালের কামড়ে মুখ মন্ডল, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। 
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলেন। 

পরে পরিবারের সদস্যরা দ্রুত আহত বৃদ্ধাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত বৃদ্ধা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্য দিকে, মঙ্গলবার সকালে উপজেলার একই ইউনিয়নের চন্দ্রখানা এলাকার বাসিন্দা চন্দনা রানী (৩৯) বাড়ির হাঁসকে খাবার দিতে গিয়ে শিয়ালের আক্রমণের শিকার হন। তিনি ওই এলাকার সন্তোষ চন্দ্র রায়ের স্ত্রী।
আহত নারীর স্বামী সন্তোষ চন্দ্র রায় জানান, হাঁসের খাবার দেওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার স্ত্রীর ওপর আক্রমণ চালিয়ে কামড়ে দেয়। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেন। চিকিৎসা শেষে দুপুরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালের আক্রমণে আহত দুই নারীর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অপর নারীকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্ল

শরিয়াভিত্তিক ঋণের ঘোষণায় আসিফ নজরুলকে ধন্যবাদ শায়খ আহমাদুল্ল