জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ ছবির ক্যাপশন:

দেশে গত জুলাই মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী৪৮ জন শিশু রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংস্থাটির নিজস্ব তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া নিহতদের মধ্যে ১০৬ জন পথচারী এবং ৫১ জন চালক ও পরিবহন সহকারী ছিলেন, যা সড়ক নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনার স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১৬৯টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১৫৫টি আঞ্চলিক সড়কে, ৬১টি গ্রামীণ সড়কে এবং ৬৬টি শহরের সড়কে ঘটেছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত গতি, অদক্ষ চালক, দুর্বল সড়ক অবকাঠামো, মহাসড়কে ধীরগতির যান চলাচল, মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা দুর্ঘটনার প্রধান কারণ।

সড়ক নিরাপত্তা জোরদারে সংস্থাটি ১২ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ, চালকদের দক্ষতা বৃদ্ধি, ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করা, মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ।

সংস্থাটির মতে, কার্যকর নীতিমালা, উন্নত অবকাঠামো, প্রযুক্তির ব্যবহার এবং সরকারের দৃঢ় উদ্যোগের সমন্বয়েই দেশে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন তারকারা, স্বস্তি আর্জেন্টিনা শিবি

চোট কাটিয়ে অনুশীলনে ফিরছেন তারকারা, স্বস্তি আর্জেন্টিনা শিবি