খুলনায় কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, জিডি করেছে পরিবার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খুলনায় কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, জিডি করেছে পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
খুলনায় কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, জিডি করেছে পরিবার ছবির ক্যাপশন:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী মো. তাসরীব আহমেদ মাহিন নিখোঁজ হয়েছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মাহিন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের উত্তর মানিকনগর এলাকার বাসিন্দা এবং মো. মোখলেছুর রহমানের ছেলে

মাহিনের স্বজন ও সহপাঠীরা জানান, রবিবার সন্ধ্যায় হল থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় তার সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সহপাঠী এবং পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সোমবার (৩ আগস্ট) বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. মোখলেছুর রহমান সন্তানের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে কুয়েট প্রশাসনও শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী জানান, মাহিনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই শিক্ষার্থীকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাহিনের বিষয়ে কোনো তথ্য বা অবস্থান জানা থাকলে ০১৬৪৩-৭৬৩৩২৫ অথবা ০১৭১২-২৭৬৬৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ