ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:

জনগণের রায়ে সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি সরকার ধারাবাহিকভাবে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে এমন অনেক মানুষ একত্রিত হয়েছেন, যাদের সমাজে বিশেষ সম্মান দেওয়া হয়। মানুষের জীবনের কঠিন মুহূর্তে তারা অনেক সময় এসব ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকেই পরামর্শ ও দিকনির্দেশনা প্রত্যাশা করেন।

তিনি বলেন, এই অনুষ্ঠানে মুসলিম ধর্মের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। এর মধ্যে পুরোহিত, সেবায়েত, বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ বিভিন্ন ধর্মীয় নেতারা রয়েছেন।

তারেক রহমান বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা। সমাজের বিভিন্ন স্তরে যারা ধর্মীয় দায়িত্ব পালন করছেন, তাদের অবদানকে সম্মান জানানো এবং তাদের সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার এমন অনেক মানুষ রয়েছেন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন। তাদের জন্য আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নত করা।

তিনি বলেন, জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনের পরপরই সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।

তারেক রহমান জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সহায়তার জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর আওতায় ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি জানান, যাদের এই সহায়তা প্রয়োজন, পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলের মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।

তিনি বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে নাগরিকদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এমন একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ বা অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।

তার মতে, জনগণের অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫১ দলের নির্বাচনে ৪২ দলই শূন্য হ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫১ দলের নির্বাচনে ৪২ দলই শূন্য হ