ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫১ দলের নির্বাচনে ৪২ দলই শূন্য হাতে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫১ দলের নির্বাচনে ৪২ দলই শূন্য হাতে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৫১ দলের নির্বাচনে ৪২ দলই শূন্য হাতে ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দলই একটি আসনেও জয় পায়নি। ঘোষিত ২৯৭টি আসনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ছোট দলগুলোর পাশাপাশি বেশ কয়েকটি পরিচিত রাজনৈতিক দলও এবার বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ২০৯ আসন
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮ আসন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি, ১১ দলীয় জোট): ৬ আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ২ আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১ আসন
গণঅধিকার পরিষদ: ১ আসন
বাংলাদেশ জাতীয় পার্টি: ১ আসন
গণসংহতি আন্দোলন: ১ আসন
খেলাফত মজলিস: ১ আসন
স্বতন্ত্র প্রার্থী: ৭ আসন

যদিও ২৯৭টি আসনের ফল ঘোষণা হয়েছে, এখনো তিনটি আসনের ফল বাকি রয়েছে। এর মধ্যে একটি আসনে ভোট স্থগিত আছে এবং অন্য দুইটি আসন আইনি জটিলতায় আটকে রয়েছে।


শূন্য হাতে ফেরা ৪২ দল

শতাধিক আসনে প্রার্থী দিয়েও কোনো আসন পায়নি এমন দলগুলোর মধ্যে রয়েছে—

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
জাতীয় পার্টি (লাঙ্গল)
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব)
গণফোরাম
গণতন্ত্রী পার্টি
জাকের পার্টি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
বাংলাদেশ মুসলিম লীগ
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
বাংলাদেশ কল্যাণ পার্টি
ইসলামী ঐক্যজোট
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
বাংলাদেশ মুসলিম জনতা পার্টি (বিএমজেপি)
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট
বাংলাদেশ কংগ্রেস
গণফ্রন্ট
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
সহ আরও কয়েকটি ছোট দল।

প্রার্থীসংখ্যার চিত্র

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী—

দলীয় প্রতীকে প্রার্থী: ১,৭৫৫ জন
স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন
দলীয় পুরুষ প্রার্থী: ১,৬৯২ জন
স্বতন্ত্র পুরুষ প্রার্থী: ২৫৩ জন
দলীয় নারী প্রার্থী: ৬৩ জন
স্বতন্ত্র নারী প্রার্থী: ২০ জন

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় দুই শক্তির তীব্র মেরুকরণের কারণে ছোট ও মাঝারি দলগুলো ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে ৪২টি দলকেই সংসদীয় প্রতিনিধিত্ব ছাড়াই খালি হাতে ফিরতে হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে আইনশৃঙ্খলা ও অর্থ