ই-কমার্স ও পার্সেল সেবায় নতুন যুগ, চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ই-কমার্স ও পার্সেল সেবায় নতুন যুগ, চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
ই-কমার্স ও পার্সেল সেবায় নতুন যুগ, চালু হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ছবির ক্যাপশন:

দেশের ডাকসেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও বিস্তৃত করতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস’ কার্যক্রম। বুধবার (২৯ জুলাই) রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই নতুন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাকসামগ্রী, পার্সেল এবং ই-কমার্স পণ্যের পিকআপ, বুকিং ও প্রসেসিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় চারটি এবং ঢাকার বাইরে আরও চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে, যাতে আরও বেশি মানুষ আধুনিক ডাকসেবার আওতায় আসতে পারেন।

সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে ডাক বিভাগের পরিচালন ব্যয় কমবে, সেবার মান ও গতি বাড়বে এবং বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। একই সঙ্গে দ্রুত বর্ধনশীল ই-কমার্স খাতের জন্য পার্সেল ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ডাকসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নতুন উদ্যোগ নেওয়া হবে


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ নাসীরুদ্দীন পাটওয়ারীর

নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ নাসীরুদ্দীন পাটওয়ারীর