সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে গাছ জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে গাছ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
সুপারি বাগানে গাঁজা চাষ, অভিযান চালিয়ে গাছ জব্দ ছবির ক্যাপশন:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকার দুটি পৃথক সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে দুটি সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাছগুলো স্থানীয় বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা জানান, সুপারি বাগানের আড়াল ব্যবহার করে গোপনে গাঁজার চাষ করা হচ্ছিল। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে গাঁজার চাষ করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক, শুল

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক, শুল