পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—অডিও ফাঁসের পর ওসি প্রত্যাহার ছবির ক্যাপশন:

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—এমন মন্তব্য সংবলিত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

জানা গেছে, শনিবার (৩০ মে) রাত ৮টার পর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে শোনা যায় একজনকে, যিনি নিজেকে ওসি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন।

ভাইরাল হওয়া ওই অডিওতে বলা হয়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব। ধরেন দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না।’

অডিওতে আরও শোনা যায়, ‘আপনারা একটা অভিযোগ দিলেন এক হাজার টাকা, আরেকটা খারিজ করে ফেললেন এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম। তাইলে আমার তো রিস্ক নাই, নো টেনশন, খুব রিলাক্সে আছি।’

এছাড়া সেখানে সমন্বয় করে চলা, অধস্তন সদস্যদের প্রাপ্য নিশ্চিত করা এবং বর্তমান মিডিয়ার তৎপরতা সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করা হয়।

তবে ওসি মো. আবুল হাশেম দাবি করেছেন, অডিওতে থাকা কণ্ঠ তার নয়। তিনি বলেন, কীভাবে এমন একটি অডিও তার নামে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, অডিওটি নজরে আসার পরপরই ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাইপাস সড়কের পাশে মিলল প্রাপ্তবয়স্ক নারীর পুরোনো কঙ্কাল

বাইপাস সড়কের পাশে মিলল প্রাপ্তবয়স্ক নারীর পুরোনো কঙ্কাল