চীনা আইনের বিরুদ্ধে অনশন, যোগ দিলেন তিব্বতের তিন নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চীনা আইনের বিরুদ্ধে অনশন, যোগ দিলেন তিব্বতের তিন নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
চীনা আইনের বিরুদ্ধে অনশন, যোগ দিলেন তিব্বতের তিন নেতা ছবির ক্যাপশন:

চীনের বিতর্কিত ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’-এর প্রতিবাদে তিব্বতিদের চলমান অনশন কর্মসূচি ১৯তম দিনে পৌঁছেছে। তিব্বতি যুব কংগ্রেসের (টিওয়াইসি) আহ্বানে তিব্বতিদের অধিকার ও দাবি বিশ্বব্যাপী তুলে ধরতে বিভিন্ন দেশে এই কর্মসূচি চলছে। এরই মধ্যে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় নির্বাসিত তিব্বত সংসদের তিন সদস্য অনশনে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার ধর্মশালায় তারা চীনের জাতিগত ঐক্য আইন বাতিলের দাবি জানান এবং তিব্বতে কথিত দমন-পীড়নের জন্য চীনকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

টিওয়াইসির সাধারণ সম্পাদক তেনজিন লোবসাং জানিয়েছেন, সংগঠনটির ধারাবাহিক অনশন কর্মসূচি ১৯ দিন ধরে চলছে। একই সময়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিব্বতি অ্যাক্টিভিস্ট লোবগা রাংজেনের আত্মাহুতির ৩৪ দিন পূর্ণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তার দাবি, তিব্বতি যুব কংগ্রেসের ৪০টি শাখা বিশ্বের বিভিন্ন স্থানে প্রচার ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। সাতটিরও বেশি দেশে কর্মসূচি পরিচালনার কথাও জানান তিনি। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে তিব্বতিদের দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

নির্বাসিত তিব্বত সংসদের সদস্য ওয়াংডু দোরজি বলেন, তিন সংসদ সদস্য স্বেচ্ছায় ধর্মশালার অনশনে অংশ নিয়েছেন। চীনের জাতিগত ঐক্য আইনের প্রতিবাদ এবং লোবগা রাংজেনের প্রতি সংহতি জানাতেই তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে বিক্ষোভকারীরা দাবি করছেন, নতুন আইনটি তিব্বতসহ চীনের বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর সংস্কৃতি ও পরিচয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের অভিযোগ, আইনের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিব্বতি বিক্ষোভকারীদের মতে, ধারাবাহিক অনশন ৪৯ দিন পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ইস্কাপ সির

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ইস্কাপ সির