শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের ৬ কর্মী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের ৬ কর্মী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
শেরপুরের নকলায় গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের ৬ কর্মী আটক ছবির ক্যাপশন:

শেরপুরের নকলা উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এইচ পিকুল।

নকলা থানার সাব-ইন্সপেক্টর জুয়েল জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নকলা থেকে শেরপুর জেলা ছাত্রলীগের একটি মিছিলের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে উপজেলার গড়েগাঁও মোড়ে একটি সিএনজি থামিয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে মাহিন (১৭), একই ইউনিয়নের কামাল হোসেনের ছেলে রকি (১৮), চানু মিয়ার ছেলে শুভ (১৭), গেসু মিয়ার ছেলে কামরুল (২০), এনামুল হকের ছেলে সিয়াম (১৮) এবং আয়নল মিয়ার ছেলে নয়ন (১৮)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশকে অন্ধকারে ঠেলতে চক্রান্তকারীরা সক্রিয়: ফখরুল

দেশকে অন্ধকারে ঠেলতে চক্রান্তকারীরা সক্রিয়: ফখরুল